ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিফার টুর্নামেন্টে মেসির গোলের বিশ্বরেকর্ড

আমার বার্তা অনলাইন
২০ জুন ২০২৫, ১২:৩৭

চতুর্থ বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যেখানে আগের তিনবারই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন বার্সেলোনার জার্সিতে। তবে তখন ছিল ক্লাব বিশ্বকাপের পুরোনো ফরম্যাট, প্রতিযোগীও ছিল কম। এই প্রথম সাতটি দল থেকে অভূতপূর্ব সিদ্ধান্তে ৩২ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। চলমান আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গোলের বিশ্বরেকর্ড গড়লেন মেসি।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে ফ্লোরিডার এই দলটির প্রথম জয়। এই জয়ে দারুণ এক জাদুকরী গোল করেছেন মেসি। বাঁ পায়ের আইকনিক ফ্রি-কিকে তিনি মায়ামির জয়নির্ধারণী গোলটি করেন। যা একাধিক রেকর্ডবুকে নাম তুলেছে এলএমটেনের।

ফিফার সব টুর্নামেন্টের ইতিহাসে এখন সবমিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের সংখ্যা ২৫। এতদিন পর্যন্ত সেই সংখ্যাটি ছিল ২৪, যা যৌথভাবে দখলে ছিল মেসি ও ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার। আজ তাকে ছাড়িয়ে গেলেন আলবিলেস্তে মহাতারকা। ২০ বছরে মেসি সবমিলিয়ে ১০টি বৈশ্বিক টুর্নামেন্ট খেলেছেন। মেসি প্রথমবার ফিফা টুর্নামেন্টে গোল করেন ২০০৬ জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। যখন তার বয়স ছিল মাত্র ১৮। এখন ৩৭ বছর বয়সে পেলেন ফিফা ইভেন্টের সর্বোচ্চ ২৫তম গোল।

নারী ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার বিবেচনা করা হয় সেলেসাও ফরোয়ার্ড মার্তাকে। ফিফা ইভেন্টে মেসির সঙ্গে সর্বোচ্চ গোলের রেকর্ডটা যৌথভাবে ছিল তার দখলেও। সেটি হাতছাড়া হলেও ফিফা নারী টুর্নামেন্টের রেকর্ড এখনও মার্তার নামেই আছে। অন্যদিকে, পুরুষ ফুটবলের ফিফা ইভেন্টে আগে থেকেই সর্বোচ্চ গোল মেসির, যার সঙ্গে এবার তিনি আরও একটি সংখ্যা যোগ করলেন। এই তালিকায় তার পরই অবস্থান ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো (১৯), রোনালদো নাজারিও (১৯), পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো (১৭) ও সাবেক উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের (১৭)।

পেশাদার ফুটবলে ফ্রি-কিক গোলের সংখ্যায়ও শীর্ষ তিনে আছেন মেসি। মায়ামির হয়ে আজ ৫৪তম মিনিটে মেসি যে গোলটি করেন, সেটি ফ্রি-কিকে তার ৬৮তম। এদিক থেকে তার ওপরে আছেন কেবল দুজন– জুনিনহো পার্নামবুকানো (৭৭) এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ও ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (৭০)। এ ছাড়া মায়ামির হয়ে গোলের হাফসেঞ্চুরিও পূর্ণ হয়েছে মেসির। ৬১ ম্যাচে তিনি আজ ৫০তম গোল পেলেন। আর ফিফা ক্লাব বিশ্বকাপে ৭ ম্যাচে ষষ্ঠ গোল।

ফিফা ইভেন্টে মেসির গোল

বিশ্বকাপ (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২) : ১৩

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (২০০৫) : ৬

ক্লাব বিশ্বকাপ (২০০৯ ও ২০১১ বার্সেলোনার হয়ে এবং ২০২৫ ইন্টার মায়ামি) : ৬

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু