ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

রংপুরে বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৫, ১৫:২০

রংপুরে গত দু’দিনের বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরমধ্যে সোমবার রাতের বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে। নগরীর ভরা ড্রেনের ময়লা পানি বের হয়ে রাস্তায় জমে থাকা পানির সঙ্গে মিলে দুর্গন্ধের সৃষ্টি করছে। ফলে দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে নগরবাসী।

রংপুর সিটি করপোরেশন থেকে নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও শ্যামাসুন্দরীর খাল সংস্কারের কাজে পদক্ষেপ না নেওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর।

সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায়, পাড়া মহল্লার রাস্তায় জমে আছে পানি। অনেকের উঠানে পানি জমে ভোগান্তির সৃষ্টি হয়েছে। ড্রেনগুলো ভর্তি হওয়ার কারণে পানি নিষ্কাশন দূরের কথা, উল্টো ড্রেন থেকে বেরিয়ে আসছে ময়লা আবর্জনা। ফলে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। এতে করে ক্ষোভ বিরাজ করছে নগরবাসীর মাঝে। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি কম হওয়ায় অনেক জায়গায় পানি নেমে গেলেও পুরোপুরি ভোগান্তি কাটেনি।

নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার আতিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম আসার আগেই যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে নগরবাসীর দুর্ভোগ বাড়বে। পানি নিষ্কাশনের ড্রেন ভর্তি হয়ে গেছে। সিটি করপোরেশন থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বাবুখাঁ এলাকার হাফিজুর রহমান বলেন, ড্রেন পরিষ্কারের উদ্যোগ সিটি করপোরেশন থেকে নেওয়ার কথা। ৫ আগস্টের পর মেয়র-কাউন্সিলর না থাকায় গুরুত্ব কমে গেছে। নিচু এলাকাগুলোর অনেক জায়গায় এখনো পানি জমে আছে।

এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা) রংপুরে ২২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় হয়েছে ৮৮ মিলিমিটার এবং আগের ২৪ ঘণ্টায় ১৪১ মিলিমিটার। এই বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর জেলায়। এছাড়াও আগামী শুক্রবার পর্যন্ত রংপুর বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ নূর আলম বলেন, ছোট ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। নগরীতে জলাবদ্ধতা রোধে শ্যামাসুন্দরী খাল সংস্কার জরুরি। ছোট ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা রোধ করা সম্ভব নয়। এছাড়া বড় ড্রেন পরিষ্কারের টেন্ডার আগামী ২৬ মে ওপেন করা হবে। এরপর প্রক্রিয়ার মাধ্যমে বড় ড্রেন পরিষ্কারের কাজ শুরু হবে।

রংপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, রংপুর বিভাগের ৮ জেলার কিছু কিছু জায়গায় বজ্রসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে। এসময় রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আমার বার্তা/এল/এমই

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার (ভোল্ট) থেকে সুমন কুমার দাস নামে এক ব্যবসায়ীর অন্তত দুইশ

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক জংজিয়া মামুসা (২৬)।

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষি খেয়ে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান