ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

বেলুচিস্তানে গাড়িবোমায় নিহত ৫, ভারতকে দায়ী করল পাকিস্তান

আমার বার্তা অনলাইন
২১ মে ২০২৫, ১৩:৫৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান একটি স্কুলবাস লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভয়াবহ এ আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার না করলেও এর জন্য ভারতে দায়ী করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বুধবার (২১ মে) বেলিচিস্তানের খুজদার শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। খবর এপির।

স্থানীয় ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল জানান, পাকিস্তান সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল বাসটি। হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা হয়।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে বাসটি একেবারে পুড়ে গেছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহের তীর বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর দিকে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালে এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেন, নিরীহ শিশুদের লক্ষ্য করে এই হামলার জন্য দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রথমে বলা হয়েছিল চারজন শিশু মারা গেছে, তবে পরে নিশ্চিত করা হয় যে, নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্কও রয়েছেন। আহত কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে এক বিবৃতিতে হামলাটিকে ‘কাপুরুষোচিত ও নৃশংস’ আখ্যা দিয়ে এর জন্য প্রতিবেশী ভারতকে দায়ী করেছে পাকিস্তানি সেনাবাহিনী। তাদের দাবি, ভারতের সহায়তায় সক্রিয় গোষ্ঠীগুলোর মাধ্যমে বেলুচিস্তানে এই হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযোগের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। তিনি বলেছেন, এই হামলা প্রমাণ করে যে, ভারত বেলুচিস্তানে শিক্ষার প্রসারের বিরোধী। এ হামলায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

অবশ্য, পাকিস্তান সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর এমন বিবৃতির পরও এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি ভারত।

আমার বার্তা/জেএইচ

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষ

কেন ব্যর্থ হলো ইসলামাবাদ সংলাপ, ইরান ও যুক্তরাষ্ট্র কে কী চায়

দীর্ঘ ২১ ঘণ্টার একটি রুদ্ধশ্বাস কূটনৈতিক ম্যারাথন এবং নিবিড় আলোচনার পর কোনো সমঝোতা ছাড়াই সমাপ্ত

ইরানের ‘কোনো তাড়া নেই’, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে

ইসলামাবাদে ম্যারাথন বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পর এবার মুখ খুলেছে ইরান।

আলোচনা থেকে সরে দাঁড়ানোর বাহানা খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরান

যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে যাওয়ার জন্য ‘অজুহাত’ খুঁজছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির প্রতিনিধি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী