ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৫, ১৬:১৮
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী

আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি। এদিন নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টির মহানগর উত্তর শাখা।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আসিফ নজরুল-সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ চাইতে বাধ্য হবো। ফ্যাসিস্ট সরকারকে জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে আপনাদেরও সেভাবে ছুড়ে ফেলা হবে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিনকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি ভারতের দালাল হয়ে গেছেন। দেশ ধ্বংস করছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না। সালেহউদ্দিন ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে।

আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছে। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।

ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে, এমন অভিযোগ টেনে তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প‌্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন। আমরা দেখতে চাই। বিএনপি লাশের রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না।

বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি করা হয়েছে। ড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে দাবি করে কমিশনের সবার পদত্যাগ দাবি করা হয়েছে। কমিশন পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে।

আমার বার্তা/এমই

গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিজয়

জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের নেতৃত্বে সামনে

বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি

পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৃধা

জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা

পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

স্কুল মাঠে রাস্তা নির্মাণ, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন দালাই লামা

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি